সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

২ কোটি টাকার রক্ত চন্দন কাঠসহ আটক ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চোলাচালানকৃত প্রায় ২ কোটি ১০ লাখ টাকার ৩৮৪ কেজি রক্ত চন্দন কাঠসহ টঙ্গী থেকে নাজমুল হাসন শামীম (২৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

শনিবার (১২ ডিসেম্বর) রাতে র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার, মুশফিকুর রহমান তুষার এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টায় টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার আরজু ম্যানশনের সামনে অভিযান চালানো হয়। অভিযানে চারাচালানকারী চক্রের সক্রিয় এক সদস্যকে আটক করা হয়। এ সময় আসামির কাছ থেকে ৩৮৪ কেজি ওজনের ৩৪টি রক্ত চন্দন কাঠ জব্দ করা হয়। ওই জব্দ করা কাঠের মূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। এছাড়াও তার কাছ থেকে একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামি পেশায় একজন ট্রাক ড্রাইভার। ট্রাক চালনোর পাশাপাশি সে চোলাচালানকারী চক্রের সঙ্গে জড়িয় পড়ে। এই চক্রটি দীর্ঘদিন যাবত চোলাচালানের মাধ্যমে বিদেশ থেকে রক্ত চন্দন কাঠ অবৈধ পথে দেশে নিয়ে আসে এবং অসাধু ব্যবসায়ীদের কাছে উচ্চমূল্যে বিক্রয় করে।

আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান মুশফিকুর রহমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ