সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হেফাজত মহাসচিব আল্লামা কাসেমীর ইন্তেকালে লেবার পার্টির শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলামের মহাসচিব ও জমিয়তে ওলামা ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান, ঢাকা উত্তর সভাপতি এস এম ইউসুফ আলী, ঢাকা দক্ষিন সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, খুলনা মহানগর সভাপতি আলহাজ লোকমান হাকিম, চট্টগ্রাম মহানগর সভাপতি আলাউদ্দিন আলী, রাজশাহী মহানগর সভাপতি জাহাংগীর আলম, বরিশাল মহানগর সভাপতি এডভোকেট আবদুর রাজ্জাক রাজু, ময়মনসিংহ মহানগর সভাপতি হাকিম শাহ আলম ও নারায়নগঞ্জ মহানগর সভাপতি আবদুর রহমান খোকন।

আজ (রবিবার) বাংলাদেশ লেবার পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম সাদী সাক্ষরিত এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে আমরা গভীর ভাবে শোকাহত। তার ইন্তেকালে দেশ ও জাতি একজন বরেন্য আলেমেদ্বীন ও দেশপ্রেমিক রাজনীতিবীদকে হারাল। বর্তমান জাতির ক্রান্তিকালে আল্লামা কাসেমী গুরুত্বপূর্ন ভুমিকা রেখেছেন, যা ইসলাম, মুসলমান ও দেশ জাতির জন্য কল্যানকর ছিল। কাসেমীর ইন্তেকালে ওলামায়ে কেরামদের নেতৃত্বের একটি বড় শুন্যতার সৃষ্টি হয়েছে যা পুরন হওয়ার নয়।

লেবার পার্টির নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত ভক্ত-গুনাগ্রাহী, ছাত্র ও পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি