রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

বিশ্বের প্রায় ৫ কোটি মানুষ করোনা থেকে সুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যু যেমন বাড়ছে, তেমনি সুস্থ হওয়ার হারও বেড়েছে। ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ কোটির বেশি মানুষ। তাদের মধ্যে প্রায় পাঁচ কোটি মানুষ এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। আর মৃত্যু হয়েছে ১৬ লাখের বেশি মানুষের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন ১৬ লাখ এক হাজার ৮৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭ কোটি ১৪ লাখ ৩২ হাজার ৯৯৬ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ২ কোটি ৮৪ হাজার ৯৫০ জন চিকিৎসাধীন এবং এক লাখ ছয় হাজার ৫৫২ জন (০.৫%) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন চার কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৪৩৩ জন।

সুস্থ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র। পরিসংখ্যান অনুযায়ী সংক্রমণ এবং মৃত্যুও এখন পর্যন্ত সবচেয়ে বেশি এই দেশটিতে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জন। মৃত্যু হয়েছে তিন লাখ দুই হাজার ৭৫০ জনের। আর সুস্থ হয়েছেন ৯৫ লাখ সাত হাজার ৪১৯ জন।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতেও সংক্রমণের পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ২৭ হাজার ২৬ জন এবং মারা গেছে এক লাখ ৪২ হাজার ৬৬২ জন। আর সুস্থ হয়েছেন ৯৩ লাখ ২৩ হজার ৭৯২ জন।

সুস্থতার হার বেড়েছে ব্রাজিলেও। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ৬৮ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৪৫৩ জনের। সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৫৪ হাজার ৭৪৫ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ