সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ফিলিস্তিনকে ত্রাণ না দিতে বাইডেনকে সতর্ক করলো ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডব্লিউএ) তহবিল না দিতে বাইডেন প্রশাসনকে সতর্ক করেছেন জাতিসংঘে নিযুক্ত সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত রন প্রসোর।

একই সঙ্গে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে মানবাধিকার সংস্থা ইউনেস্কো এবং ইউএনএইচআরসিতে পুনরায় যোগদান না করার আহ্বান জানিয়েছেন তিনি। এ খবর দিয়েছে আল-কুদস আল-আরবি।

এর আগে নিজের শাসনামলে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএনআরডব্লিউএ’র জন্য তহবিল বন্ধ করে দিয়েছিলেন। পাশাপাশি ইসরায়েলের স্বার্থরক্ষার নীতির অংশ হিসেবে জাতিসংঘের অন্য দুটি সংস্থার সদস্যপদ থেকে সরে দাঁড়ান।

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়, জো বাইডেন নির্বাচনী প্রচারণাকালেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, তার প্রশাসন ইউএনএইচআরসিসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোতে পুনরায় যোগদান করবে। ইউএনআরডব্লিউএ’র জন্য অনুদানও পুনরায় চালু করা হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইহুদি কমিউনিটির (এজেসি) সঙ্গে আলোচনার সময় ইসরায়েলের একটি কূটনৈতিক ইনস্টিটিউটের প্রধান প্রসুর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, জো, দ্রুত সিদ্ধান্ত নেয়ার দরকার নেই।

তিনি অভিযোগ করে বলেন, ইউএনআরডব্লিউএ বহু বছর ধরে ফিলিস্তিনি শরণার্থী মর্যাদার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিলিস্তিন-ইসরায়েল বিরোধকে দীর্ঘায়িত করছে। এই ধরনের পদ্ধতি ইসরায়েলের বিরুদ্ধে এক ধরনের প্ররোচনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ