সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

করোনার তাণ্ডবে বিশ্বে মৃত্যু ছাড়াল ১৬ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাত কোটি ১৪ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ। গেলো ২৪ ঘণ্টায় আরও ১২ হাজারের বেশি মানুষের মৃত্যু দেখেছে বিশ্ব।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন সাত কোটি ১৪ লাখ ১৯ হাজার ৭৪৩ জন এবং মৃত্যু হয়েছে ১৬ লাখ ৩৮৯ জনের। আর সুস্থ হয়েছেন চার কোটি ৯৬ লাখ ২৫ হাজার ১৫৭ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জন। মৃত্যু হয়েছে তিন লাখ দুই হাজার ৭৫০ জনের।

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ২৭ হাজার ২৬ জন এবং মারা গেছে এক লাখ ৪২ হাজার ৬৬২ জন।

তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ৬৮ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৮০ হাজার ৪৫৩ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ