বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

শীর্ষ তিন আলেমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: তদন্তের নির্দেশ আদালতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতায় বক্তব্য দেওয়ায় হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আমলে নিয়ে তদন্তের নির্দেশে দিয়েছে আদালত।

আজ সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার মামলা দুটি আমলে নিয়ে আগামী ৭ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন। এর আগে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক সকালে আদালতে পৃথক দুটি মামলার আবেদন করেন।

প্রথম মামলার আরজিতে আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মামুনুল হক ও মুফতি ফয়জুল করিমকে আসামি করা হয়েছে। অন্য মামলায় আসামি করা হয়েছে কেবল মাওলানা মামুনুল হককে।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম প্রথম মামলাটির আবেদন করেন। দ্বিতীয় মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি মশিউর মালেক। পৃথক তিনটি অনুষ্ঠানে আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মামুনুল হক ও মুফতি ফয়জুল করিম বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করে বক্তব্য দেন বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে শুক্রবার গভীর রাতে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ