সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

এবার বাহরাইনে দূতাবাস খুলছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েল অনুমোদিত হিব্রু-ভাষার ওয়েবসাইট “ভালা” এক বিবৃতিতে লিখেছে তেল আবিব ডিসেম্বর মাসের মধ্যে বাহরাইনে দূতাবাস খোলার পরিকল্পনা করছে।

সাইটটি জানিয়েছে যে, দু'জন ইসরায়েলি কূটনীতিক বর্তমানে বাহরাইনে অবস্থান করছে এবং বাহরাইনে নতুন রাষ্ট্রদূত আসার সাথে সাথে দূতাবাসের নেতৃত্ব দেবেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রকের দুই কর্মকর্তা এই সপ্তাহে নতুন দূতাবাস খুলতে এবং দূতাবাসের সঠিক অবস্থান নিয়ে আলোচনা করতে মানামায় ভ্রমণ করেছেন।

উল্লেখ্য , বাহরাইন এবং ইহুদিবাদী সরকারের মধ্যে টানা ১১ বছরের গোপন সম্পর্ককে স্বীকৃতি দেওয়ার জন্য এই দূতাবাসটি চালু করা হবে। কর্মকর্তারা ঘোষণা করেছে, বাহরাইনে যত তাড়াতাড়ি সম্ভব দূতাবাসের কার্যক্রম চালু করা হবে এবং একটি উপযুক্ত ভবন না পাওয়া পর্যন্ত অস্থায়ী বিল্ডিংয়ে কাজ শুরু করবে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দূতাবাস খোলার জন্য বাহরাইনে ভ্রমণ করা দুই ইসরায়েলি কূটনীতিক মানামা বিমানবন্দরে প্রবেশের পর বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়েছে। এই দু’জন কূটনীতিক ইসরাইলের পাসপোর্ট নিয়ে বাহরাইনে প্রবেশ করেছে।

বলাবাহুল্য যে, ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী “গবি আশকানাজি” গতকাল বাহরাইনের এক কর্মকর্তার সাথে বৈঠকে বলেছে যে, সে শীঘ্রই মানামায় ভ্রমণ করবে এবং তেলআবিব দূতাবাসের উদ্বোধন করবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ