সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আলেমদের উদ্দেশে যে বার্তা দিলেন ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাস্কর্য ও মূর্তি ইস্যুতে দেশে চলমান বিতর্কের কথা উল্লেখ করে আলেমদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অযথা বিতর্কে না জড়িয়ে গণতন্ত্রের আন্দোলনে আসেন। দেশে গণতন্ত্র নেই, দ্রব্যমূল্য কমছে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না, গণতন্ত্র পূর্ণরুদ্ধারে আন্দোলন করুন।

আজ শুক্রবার (০৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য খাতে নৈরাজ্য-দুর্নীতি বন্ধ ও ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, ওষুধ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আজ থেকে ১৫ দিনের মধ্যে সরকার যদি নিয়ম-নীতি মানে তাহলে ওষুধের দাম কমপক্ষে অর্ধেক হবে। দ্রব্যমূল্য চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে, ওষুধের মূল্যবৃদ্ধি কমানো হয়নি। এসবের সুবিধা পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে এবং গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপির সহ প্রান্তিক সম্পাদক অর্পনা রায়সহ লেবার পার্টির অন্যান্যরা।

এসময় আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির-সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দীন, ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুখ রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, ঢাকা মহানগর বিএনপির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহম্মদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও সভাপতি একেএম রাকিবুল ইসলাম রিপন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেত্রী সেলিনা সুলতানা নিশিতা, আরিফা সুলতানা রুমা প্রমূখ।

এমডব্লিউ/