সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

হেফাজত-খেলাফতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে: মেনন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, হেফাজত ও খেলাফত (খেলাফত মজলিশ) ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, তা রাষ্ট্রদ্রোহিতা ও দেশদ্রোহিতার শামিল। রাজনৈতিকভাবে একে মোকাবেলা করা হবে।

ভাস্কর্য ও মূর্তিকে গুলিয়ে যে বিতর্ক তৈরি করা হয়েছে, তা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করেন তিনি।

ভাস্কর্য নিয়ে বিতর্কসহ সাম্প্রতিক সময়ে উদ্ভূত পরিস্থিতিতে ওয়ার্কার্স পার্টির এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার এসব কথা বলেন মেনন।

তিনি বলেন, ধর্মকে আবার ঢাল হিসেবে ব্যবহার করছে সাম্প্রদায়িক ও অগণতান্ত্রিক শক্তি। তারা আবার ইসলাম ধর্মকে বিতর্কিত করতে চায়। বর্তমানে ভাস্কর্য ও মূর্তিকে গুলিয়ে ফেলে যে বিতর্ক সৃষ্টি করা হয়েছে, তা মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশের সংবিধান পরিপন্থী।

হেফাজত ইসলামের আমীর আল্লামা বাবুনগরীর বক্তব্য প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, তারা স্পষ্টভাবেই সরকারের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। কারণ তারা বলেছে, তাদের শর্ত অনুযায়ী দেশ পরিচালনা করতে হবে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, এখানে ধৈর্য ধরা বা নীরবতা অবলম্বনের কৌশল নেওয়ার কোনো সুযোগ নেই। বরং রাজনৈতিকভাবে তাদের মোকাবেলা করা হবে। এর বিকল্প কোনো পথ নেই।

পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন। এতে আরো যুক্ত ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক, সুশান্ত দাস, কামরুল আহসান প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ