সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

আফগানিস্তানে প্রথমবারের মতো ইরানের পণ্যবাহী ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথমবারের মতো ইরানের পণ্যবাহী একটি ট্রেন আফগানিস্তানে প্রবেশ করেছে বলে জানিয়েছেন আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে কর্মকর্তারা। তারা বলেছেন, ট্রেনটি ৫০০ টন সিমেন্ট নিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে।

ইরান ও আফগানিস্তানের ইতিহাসে এই প্রথম দু’দেশের মধ্যে কোনো পণ্যবাহী ট্রেন যাতায়াত করল।

দু'দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং স্থলপথে পণ্য পরিবহনের ক্ষেত্রে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে হেরাতের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জিলানি ফরহাদ আশা প্রকাশ করেছেন।

তিনি বলেন, ইরানের খাফ শহর থেকে পরীক্ষামূলকভাবে পণ্যবাহী ট্রেনটি হেরাতে পৌঁছেছে। ফরহাদ জানান, প্রাথমিকভাবে খাফ-হেরান রুটে পণ্যবাহী ট্রেন চলাচল করবে এবং দ্বিতীয় পর্যায়ে এই রুটে যাত্রীবাহী ট্রেন চালানো হবে। এই রুটে দৈনিক চার থেকে পাঁচ হাজার টন বাণিজ্যিক পণ্য পরিবহন করা সম্ভব বলে জানান হেরাতের এই মুখপাত্র।

আফগানিস্তানের রেল বিভাগ জানিয়েছে, তারা হেরাত-খাফ রেললাইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। শিগগিরই ইরান ও আফগানিস্তানের প্রেসিডেন্টরা এই ট্রেন রুট উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ