সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

এবার ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার ইসরায়েলকে নিজ দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েলের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে এ অনুমতি দেওয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর এ অনুমোদন দেয় রিয়াদ। সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এ অনুমতির ফলে এখন থেকে ইসরায়েল-আমিরাত রুটে নিয়মিতভাবে সৌদি আকাশসীমা ব্যবহারের সুযোগ পাবে ইসরায়েল। সোমবার ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ ইস্যুতে আমরা তাদের সম্মত করতে সমর্থ হয়েছি। আজ মঙ্গলবার সকালে আমিরাতের উদ্দেশ্যে ইসরায়েলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট ছেড়েছে।

এর কয়েক ঘণ্টা আগেই সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি পায় দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। হোয়াইট হাউজের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসরায়েলি বিমান সংস্থাগুলো যেন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে যাত্রী পরিবহন করতে পারে সেটির ব্যবস্থা করা উচিত।

২০১৮ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্ট ভাষায় বলেন, বহু বিষয়ে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের অভিন্ন স্বার্থ রয়েছে। একইসঙ্গে তিনি মার্কিন নীতির সঙ্গে সঙ্গতি রেখে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে জন্ম নেওয়া ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের অধিকারের পক্ষে নিজের অবস্থানের কথা জানান। এর দুই বছরের মাথায় রিয়াদের দুই মিত্র সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ