বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

সারাদেশে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দিবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সব নাগরিক বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। তিনি বলেন, ‘দেশে করোনার ভ্যাকসিন এলে সবাইকে তা বিনামূল্যে দেওয়া হবে।’

ভ্যাকসিনের বিষয়ে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘৩ কোটি ডোজ ভ্যাকসিন আনার চুক্তি করা হয়েছে।’

ঢাকা ও ঢাকার বাইরে করোনা প্রতিরোধে মাস্ক পরা বাধ্যতামূলক করে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আরও কিছুদিন দেখা হবে। এর মধ্যে জনগণ সচেতন না হলে প্রয়োজনে জেল-জরিমানা দেওয়া হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ