সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

শূকরের মাংস নিয়ে তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি, চেয়ার ছোড়াছুড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানিকে কেন্দ্র করে তাইওয়ানের পার্লামেন্টে তুমুল হাতাহাতি হয়েছে।

গতকাল শুক্রবার একপর্যায়ে ক্ষমতাসীনদের ওপর শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারে বিরোধী দল।

কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র থেকে শূকর ও গরু আমদানি নিয়ে তাইওয়ানে উত্তেজনা চলছে। এ নিয়ে শুক্রবার পার্লামেন্টে আলোচনার কথা থাকলেও বিতর্ক বন্ধের দাবি তোলে বিরোধীরা।

শুক্রবার প্রধানমন্ত্রী সু তিসেং-চ্যাং পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্বে জবাব দেয়ার সময় প্রধান বিরোধী দল কুওমিনতাংয়ের সদস্যরা তাকে লক্ষ্য করে এক বালতি শূকরের নাড়িভুঁড়ি ছুড়ে মারেন।পরে দফায় দফায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।

তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে যে শূকরের মাংস আমদানির অনুমতি দেয়া হয়েছে তাতে র্যাক্টোপামিন রয়েছে। স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় তাইওয়ানের সাবেক সরকার ও ইউরোপীয় ইউনিয়ন এর আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ