রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’ জমিয়তের ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে মতবিনিময় সভা জুলাই গণঅভ্যুত্থানে কওমি শিক্ষার্থীদের ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি নেজামে ইসলাম পার্টির ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কে কোন দায়িত্ব পেলেন

কঠোর প্রতিশোধের হুমকি ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের শীর্ষ পরমাণুবিজ্ঞানী মুহসেন ফাখরিজাদে হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির সামরিক উপদেষ্টা কঠিন প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা করে বিবৃতি দিয়েছেন।

এদিকে শীর্ষ পরমাণুবিজ্ঞানী হত্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরান আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নকে তাদের লজ্জাজনক দ্বিচারিতার অবসান ঘটানো এবং এই রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা জানানোর আহ্বান জানাচ্ছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাকহাত একে নির্মম হত্যাকাণ্ড উল্লেখ করে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানান। একটি দেশের শীর্ষ কর্মকর্তাকে হত্যার জেরে আঞ্চলিক অস্থিরতা ছড়িয়ে পড়ারও পূর্বাভাস দিয়েছেন তিনি।

ফাখরিজাদে হত্যায় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত বলে ধারণা করা হচ্ছে। এর আগেও একই কায়দায় ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানীকে হত্যা করে মোসাদের এজেন্ট। তেহরানও ইসরায়েলকে দায়ী করে আসছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ