মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

চরমোনাই পীরের বয়ানে শুরু হলো অগ্রহায়ণের মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

চরমোনাইয়ের অগ্রহায়ণের মাহফিল আজ বাদ জুমা চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হয়েছে। টানা তিন দিন পর্যন্ত এ মাহফিল চলবে।

বরিশালের ঐতিহাসিক কীর্তনখোলার ময়দানে এ মাহফিল উপলক্ষ্যে সমবেত হয়েছেন লক্ষ লক্ষ জাকেরিন-শাকেরিন ও আল্লাহ ওয়ালাদের বিশাল জামাত।

লক্ষ লক্ষ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে কীর্তনখোলার এই ময়দান। ময়দানের সামিয়ানার ভেতরে-বাইরে ছোটছোট জামাতে চলছে ‘লা ইলাহা ইল্লাহর’ জিকির।

স্বাস্থ্যবিধি প্রতিপালনের সব ধরনের ব্যবস্থা রেখেই আয়োজন করা হয়েছে এবারের মাহফিল।

মাহফিলে পীর সাহেব ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের, মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগন গুরুত্বপূর্ণ বয়ান করবেন।

আগামী সোমবার সকাল ৮টায় পীর সাহেব চরমোনাই আখেরী মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের পরিসমাপ্তি টানবেন।

চরমোনাই ইউপি চেয়ারম্যান সৈয়দ ইছহাক মুহাম্মদ আবুল খায়ের জানান, তেমন কোন প্রচার-প্রচারণা না থাকলেও চরমোনাই মাদ্রাসা মাঠের তিন-চতুর্থাংশ গতকাল বিকেলের মধ্যে মুসুল্লীতে পরিপূর্ণ হয়েছে। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি রক্ষায় বিনামূল্যে বিতরণের জন্য ১ লাখ মাস্ক রাখা হয়েছে। বিভিন্ন স্থানে হ্যান্ড স্যানিটাইজার এবং হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

আয়োজক কমিটি সূত্র জানায়, ইতিমধ্যে মাহফিলের প্যান্ডেল নির্মাণসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চারদিকে ধানক্ষেত এবং পানি থাকায় মাহফিলের জন্য মাদ্রাসার মূল মাঠসহ আরও একটি মাঠ প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ বিভ্রাট হলে বিকল্প হিসেবে দুটি জেনারেটর রাখা হয়েছে। আগত মুসুল্লীদের ওজু-গোসলের জন্য ২ট পুকুর, ৩ টি সাবমার্সিবল মটর এবং ৬টি গভীর নলকূপসহ সহস্রাধিক পানির কল বসানো হয়েছে।

স্থায়ী ৩ শতাধিক টয়লেট সহ অস্থায়ী আরও ৩ শতাধিক টয়লেট স্থাপন করা হয়েছে। অসুস্থদের চিকিৎসা সেবার জন্য ৫০ শয্যা বিশিষ্ট অস্থায়ী হাসপাতালে ২জন এমবিবিএস ডাক্তার এবং শতাধিক মুজাহিদকে দায়িত্ব দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় স্থানীয়ভাবে ৫ শতাধিক মুজাহিদ ছাড়াও র‌্যাব-পুলিশ এবং গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ সতর্ক রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ