বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

৮ মাস পর মসজিদে জুমা আদায়ের অনুমতি দিলো আমিরাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব আমিরাতের মসজিদগুলোতে প্রায় ৮ মাস পর মসজিদে জুমা আদায়ের অনুমতি দেওয়া হয়েছে।

আগামী ৪ ডিসেম্বর থেকে জুমা আদায় শুরু হবে। মুসল্লিদের স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আসার নির্দেশনা দিয়ে জাতীয় সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (এনসিইএমএ) এক বিজ্ঞপ্তিতে একথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নামাজ শুরুর আগে মসজিদের দ্বার খুলতে হবে, নামাজ সম্পন্ন হওয়ার ৩০ মিনিট পর মসজিদ বন্ধ করে দিতে হবে। করোনা সংক্রমণ প্রতিরোধে মসজিদে প্রবেশ ও বের হওয়ার সময় এবং নামাজ আদায়ের সময় পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে।

আমিরাতে করোনা মহামারি দেখা দিলে গত মধ্য মার্চ থেকে মসজিদে নামাজ আদায় স্থগিত করে। এরপর গত ১ জুলাই থেকে ধীরে ধীরে মসজিদের নামাজ আদায়ে শিথিলতা আনে। তবে এখনও সেখানে মসজিদে জুমা আদায়ের স্থগিতাদেশ বহাল আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ