মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফ্রান্স বিরোধী পোস্ট দেওয়ায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠাল সিঙ্গাপুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সে সংগঠিত সন্ত্রাসী হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়ায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানায়, সহিংস পরিবেশ সৃষ্টি এবং সাম্প্রদায়িক অশান্তি উসকে দিতে এই উগ্র পোস্টগুলি করা হয়েছিল।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সাম্প্রতিক সময়ে সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে ফ্রান্স। শিক্ষার্থীদের মহানবী (সা.) এর ব্যঙ্গ কার্টুন দেখানোর অভিযোগে অক্টোবরে এক শিক্ষকের শিরশ্ছেদ করা হয়। ওই মাসের শেষের দিকে নিস গির্জার সামনে এক নারীকে শিরচ্ছেদ ও দুই জনকে ছুরিকাঘাতে হত্যা করে।

কার্টুন প্রকাশ ও তার পক্ষে অবস্থান নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বক্তব্য দেওয়ায় বাংলাদেশসহ সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশগুলোতে বিক্ষোভ শুরু হয়। বাংলাদেশে এর প্রতিবাদে প্রায় ১০ হাজার মানুষ রাস্তায় নামে।

এ বিষয়ে সেপ্টেম্বরের শুরু থেকে সিঙ্গাপুরের নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতা অবলম্বন করে। তাদের করা তদন্ত প্রতিবেদনের আলোকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে বলে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এদের মধ্যে বেশিরভাগ নির্মাণ শ্রমিক। তারা সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি ও সহিংসতাকে উসকে দেওয়া চেষ্টা করেছিলো। তবে পোস্টগুলিতে কি কি বিষয় ছিল তা উল্লেখ করেনি মন্ত্রণালয়।

সিঙ্গাপুরে চীনারা সংখ্যাগরিষ্ঠ হলেও সংখ্যালঘু মুসলিমরাও রয়েছেন। এখানে দক্ষিণ এশিয়া থেকে আসা প্রায় তিন লাখ শ্রমিক রয়েছেন। তারা বেশিরভাগই স্বল্প বেতনভুক্ত অভিবাসী শ্রমিক, যার মধ্যে রয়েছে নির্মাণ শ্রমিকসহ শিল্প কারখানায় কাজ করা শ্রমিক রয়েছেন। সূত্র:এএফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ