সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

মধ্যপ্রাচ্যে আবারও ভয়ঙ্কর বোমারু বিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র সরকার মধ্যপ্রাচ্যে আবারও ভয়ঙ্কর বি-৫২ এইচ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে।

মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পাঁয়তারা খুঁজছেন, সম্প্রতি এমন খবর প্রকাশ হয় গণমাধ্যমে। আর এই গুঞ্জনের মাঝেই বি-৫২ এইচ স্ট্রাটোফোরট্রেস বোমারু বিমান মোতায়েনের খবর এলো।

মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সঙ্গে ট্রাম্প তার মেয়াদের শেষ সময়ে সংঘাতে জড়াতে পারেন এমন আশঙ্কা করছিলেন মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা। সম্প্রতি আমেরিকার নর্থ ড্যাকোটার একটি বিমানঘাঁটি থেকে দুইটি বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর পর এসব বিমান শনিবার মধ্যপ্রাচ্যে টহল দেয়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন প্রতিরোধ ও মার্কিন মিত্রদেরকে আশ্বস্ত করা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মিশনের মধ্যদিয়ে এ কথা প্রমাণ করা হয় যে, স্বল্পসময়ের নোটিশে মার্কিন বাহিনী বিশ্বের যেকোনো জায়গায় বিমান শক্তি মোতায়েন করার ক্ষমতা রাখে। আর এই মিশনের মাধ্যমে বিমানের ক্রুরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুট ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে উঠবেন। যাতে মার্কিন বাহিনী যে কোনো হুমকি নস্যাৎ করার সক্ষমতা অর্জন করতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ