সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ

আল আমিন সংস্থার ৩দিনব্যাপী তাফসীর মাহ‌ফিল সফল করতে মত‌বি‌নিময় সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহত্তর চট্টলার ঐ‌তিহ্যবাহী দীন‌ি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার উদ‌্য‌োগে আয়ো‌জিত আগামী ২৫, ২৬ ও ২৭ নভেম্বর ৩‌দিনব্যাপী ঐতিহা‌সিক তাফসী‌রুল কুরআন মাহ‌ফিল সফল করার জন্য‌ এক মত‌বি‌নিময় সভা অ‌নু‌ষ্ঠিত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) হাটহাজারী বড় মাদরাসা সংলগ্ন সংস্থার কার্যালয়ে মাওলানা ওজাইর হামিদির সঞ্চালনা ও মাওলানা আনিসুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সন্ধ্যা ৬টা থেকে মত‌বি‌নিময় সভা শুরু হয়।

সংস্থার সহ-সভাপতি মাওলানা আবু আহমদের সভাপ‌তিত্বে অনু‌ষ্ঠিত মত‌বি‌নিময় সভায় বক্তারা বলেন, বৃহত্তর চট্টগ্রামের আল আমিন সংস্থা এক‌টি দ্বীনদরদী ও কল্যাণমুখ‌ী সমাজ বি‌নির্মাণে নিবে‌দিত সংগঠন । ২০০৫ সালে প্র‌তিষ্ঠার পর থেকে এ সংগঠন মুস‌লিম উম্মাহর আধ্যা‌ত্মিক ও আর্থ‌িক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। করোনার মহামারীতেও জনগণকে বিভিন্নভাবে সেবা দিয়েছে, নগদ অর্থ সহায়তা করেছে।

বক্তারা আরো বলেন, ইসলামী আকীদা প্রচার-প্রসার ও দীন‌ি প‌রিবেশ তৈ‌রির লক্ষ্যে ইসলামী মাহ‌ফিলগুলো ব্যাপক ভূ‌মিকা রেখে চলছে। ইসলামী সম্মেলন, তাফসীরুল কু‌রআন মাহ‌ফিলগু‌লে‌ার প্রয়োজনীয়তা অপরিসীম। এরই ধারাবা‌হিকতায় দেশব্যাপী বি‌ভিন্ন সংগঠন, মস‌জিদ, মাদরাসা ও এলাকাবাসীর উদ্যে‌াগে অগ‌ণিত মাহ‌ফি‌লের আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয় ময়দানে আল আমিন সংস্থা আগামী ২৫, ২৬ ও ২৭ নভেম্বর ৩দিনব্যাপী বিশাল তাফসীরুল কুরআন মাহ‌ফিলের আয়োজন করে আসছে। উক্ত মাহ‌ফিলকে নিজ নিজ স্থান থে‌কে সার্বিক সহযো‌গিতা সকলের কর্তব্য।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন- মাওলানা হাবিবুল হক বিন খালেদ, মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা জাহেদ উল্লাহ খান, মাওলানা শফিউল আলম, হা. মাওলানা ওসমান সিকদার, মাওলানা মাহমুদুল হোসাইন, মাওলানা আজিম উদ্দিন, মাওলানা জসিম উদ্দিন আজাদ, মাওলানা আবুল হাশেম, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ