মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

জি-২০ সম্মেলন থেকে দরিদ্র দেশগুলোকে সহযোগিতার ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর নেতারা বিশ্বব্যাপী করোনার টিকা, ওষুধ ও শনাক্তকরণ ব্যবস্থা ন্যায্যভাবে বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন। একইসঙ্গে তারা করোনা মহামারির পরবর্তীকালে অর্থনীতি পুনরুদ্ধারে দরিদ্র দেশগুলোকে প্রয়োজন অনুযায়ী সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন।

গতকাল শনিবার সৌদি আরবের আয়োজনে এবারের ভার্চুয়াল সম্মেলনে তারা এই প্রত্যয় ব্যক্ত করেছেন।

সম্মেলনের যৌথ খসড়া প্রস্তাবে বলা হয়েছে, ‘সব মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে ও ন্যায়সঙ্গত প্রাপ্যতা নিশ্চিতে সদস্যদের উদ্ভাধন উদ্দীপনার প্রতিশ্রুতির প্রতি অবিচল থাকার প্রচেষ্টা থেকে আমরা সরে আসব না। আমরা বিস্তৃত টিকার ভূমিকাকে বৈশ্বিক গণপণ্য হিসেবে স্বীকৃতি দিচ্ছি।’

এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে সৌদি বাদশাহ সালমান বলেছিলেন, ‘আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে সব মানুষের জন্য এই দ্রব্যগুলো সাশ্রয়ী মূল্যে ও ন্যায়সঙ্গত প্রাপ্তি নিশ্চিত হয়।’

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘২০২০ সালে মানবজাতি যে মাত্রার সমস্যার মুখে পড়েছে তা অপ্রত্যাশিত। করোনাভাইরাস মহামারি, বৈশ্বিক লকডাউন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতা একটি প্রক্রিয়াগত অর্থনৈতিক সংকট শুরু করেছে, যা বিশ্ব মহামন্দার পর আর দেখেনি।’

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ‘দ্বৈত শক্তির বিশ্বে যেখানে ভাইরাস থেকে কেবল ধনীরা নিজেদের রক্ষা করতে পারে এবং স্বাভাবিক জীবন শুরু করতে পারে সেখানে আমাদের সব ধরনের খরচ এড়াতে হবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ