মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ইসলামকে মাইনাস করে দেশ চলতে পারে না: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আশরাফুল ইসলাম সাদ, মুহাম্মদপুর থেকে

ইসলামকে মাইনাস করে দেশ চলতে পারেনা, চলতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বাদ আসর ঐতিহাসিক সাত মসজিদ প্রাঙ্গণে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজকের সমাবেশ প্রমাণ করে ইসলামকে মাইনাস করে ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ চলতে দেয়া হবে না।
এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে ও ইসলাম থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মাটি ও মানুষ ইসলামের সাথে জড়িত। যতদিন একজন মুসলমান থাকবে ততদিন এদেশে হেফাজতে ইসলামও থাকবে। হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। হেফাজতে ইসলাম সরকার বিরোধী আন্দোলনও নয়, আবার সরকারদলীয় আন্দোলনও নয়। আমরা কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসিনি। আমরা এসেছি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এজেন্ডা বাস্তবায়নের জন্য।হেফাজতে ইসলামের এজেন্ডাই এটা।

তিনি বলেন, (আমি আশা করবো) মাননীয় সরকারের প্রতি অনুরোধ করছি, আপনি সিরাতুন্নাবী সা. প্রোগ্রামে বাধা দিয়ে আপনি নিজে বিপদে পড়বেন না। আমাদের জনগনের ও তৌহিদী জনতার মনের ভাব বুঝতে হবে আপনাকে। দাবি-দাওয়া বুঝতে হবে। আমরা আপনার সচিবালয় দখল করার জন্য কিংবা ক্ষমতার মসনদে যাওয়ার জন্য আন্দোলন করছি না। ওলামায়ে হকের কাছে এই জাতীয় সংসদের কোনো দামই নেই, কোন মূল্যই নেই। যে ওলামায়ে হকের সামনে কোরআন শরীফ আছে। বোখারী শরীফ আছে। ওলামায়ে হকের কাছে কোরআন শরীফ, বোখারী শরীফ, মুসলিম শরীফ এর দাম দুনিয়ার ক্ষমতার চেয়ে কোটি গুণ বেশি।

তিনি বলেন, বাংলাদেশ শাহজালালের দেশ। হজরত শামসুল হক ফরিদপুরীর দেশ। হজরত মাওলানা আতহার আলী খানের সাহেবের দেশ। হাফেজ্জী হুজুরের দেশ। মুজাহিদে মিল্লাত হজরত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের দেশ। মুফতি আমিনী সাহেবের দেশ। হক্কানি ওলামায়ে কেরামের দেশ। এদেশে সিরাতুন্নবী রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের কনফারেন্স অবশ্যই হবে। ইসলামী সমাবেশ অবশ্যই হবে।

তিনি বলেন, আমরা সরকার বিরোধী নই, আমরা সরকারের দুশমন নই। আমরা সরকারের শত্রু নই। আসলে মাননীয় প্রধানমন্ত্রীর আশপাশে যারা আছে তারাই সরকারের প্রধান শত্রু। আমি আগেও বলেছি বাংলাদেশের সরকার একশত বছর থাকুক কিন্তু ইসলামের উপর হাত দিতে পারবে না।

আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, এদেশে ইসলাম কায়েমের জন্য যদি রক্ত দিতে হয় কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? এদেশের কোন ইসলামী সমাবেশ, শানে রেসালতের কোনো সমাবেশ বন্ধ করা যাবে না। সরকারকে ইসলামের শত্রুরা এ কথা সে কথা বলিয়া তিনটি মাহফিল আজকে বন্ধ করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।

এই সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি ছিলেন হেফাজতের উপদেষ্টা মাওলানা আবুল কালাম। তিনি ছাড়াও হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান ইসলামাবাদী, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আশরাফুজ্জান, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আতাউল্লাহ আমিনসহ আরো অনেক আলেম উলামা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ রাহমাতুল্লাহিল আলামিন বাংলাদেশের জাতীয় সিরাত কনফারেন্স উপলক্ষ্যে ঢাকায় আসেন আল্লামা বাবুনগরী। প্রশাসনের বাধায় অনুষ্ঠান না হওয়ায় রাহমানিয়া মাদরাসায় আসলে সংক্ষিপ্ত এই সমাবেশে যোগ দেন তিনি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ