সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেপালে ভয়াবহ তুষারধস: নিখোঁজ ১৪, ২ লাশ উদ্ধার ৩২ মিলিয়ন ডলারে হারামাইন ডটকম অধিগ্রহণ করল হারামাইন রেকর্ডিংহেমস নিজের জীবনের সাফল্যের রহস্য জানালেন মুফতি শামায়েল নদভী ১০ অক্টোবর ঝালকাঠিতে খতমে নবুওয়াত সম্মেলন,  প্রস্তুতি সভা ভারতে প্রাচীন মসজিদ রক্ষায় রাজপথে নেমে এলেন হাজার হাজার মুসলিম বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা 

রোমানিয়ায় করোনা হাসপাতালে আগুন, নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোমানিয়ায় একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন এক চিকিৎসকসহ আরও ৭ জন। হাসপাতাল কর্তৃপক্ষ এমনটাই জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রোমানিয়ার পিয়াত্রা নিমট শহরের পাবলিক হাসপাতালের করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য নির্ধারিত নিবিড় পরিচর্যা ওয়ার্ড থেকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোট ১৬ জন করোনা রোগী ছিলেন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী নেলু তাতারু স্থানীয় গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতালটির বর্তমান পরিচালক লুসিয়ান মিকু বলেন, দায়িত্বরত একজন চিকিৎসক আগুনে পোড়া রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গেছে।

দীর্ঘদিন ধরে পিয়াত্রা নিমট আঞ্চলিক জরুরি হাসপাতালে অব্যবস্থাপনা চলছে। গত বছর বিষয়টি তদারকির জন্য সরকার কর্তৃক আটজন কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়। রোগীদের যথাযথ চিকিৎসা দিতে না পারার দায়ে গত তিন সপ্তাহ আগে হাসপাতালটির পরিচালক পদত্যাগ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ