মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা প্রথম দিনই প্রত্যাহার করবো: বাইডেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেতার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা প্রথম দিনই প্রত্যাহার করবেন তিনিএখন ক্ষমতার পালাবদলে দায়িত্বে এসেছেন জো বাইডেন।

বাইডেন প্রতিশ্রুতি দেন, তিনি ক্ষমতায় এলে ট্রাম্প আমলে যে কটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করে নেবেন। হোয়াইট হাউসে তার প্রথম দিনই হবে যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞার শেষ দিন বলেও জানান তিনি।

মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের অবদানকে সম্মান জানাতে এবং সমাজ থেকে ঘৃণার বিষয় উপড়ে ফেলতে আমি আপনাদের সঙ্গে কাজ করব। আমার প্রশাসন প্রতিটি স্তরেই মুসলিম আমেরিকানদের অবদান দেখতে চাইবে। হোয়াইট হাউসে প্রথম দিনই আমি ট্রাম্পের অসাংবিধানিক মুসলিম নিষেধাজ্ঞার পরিসমাপ্তি ঘটাব। এখন হোয়াইট হাউসের মসনদে বাইডেন। নিজের প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করবেন এ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৩টি মুসলিম দেশের নাগরিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সহজেই নির্বাহী আদেশে বাতিল করতে পারে বাইডেন প্রশাসন। যদি কনজারভেটিভ পার্টি এতে বাধা না দেয়। গত অক্টোবরে বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন বাইডেন।

ট্রাম্পের নিষেধাজ্ঞার কবলে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, ইয়েমেনসহ আরও কয়েকটি দেশ, যা দ্বারা মূলত বিদ্বেষমূলক আচারণ করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেজ্ঞার রোষনালে পড়তে হয়, নাইজেরিয়া, সুদান, মিয়ানমার ছাড়াও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা এবং উত্তর কোরিয়া।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলিম নিষেধাজ্ঞা জারি করেছিলেন। সেটা ছিলো ২০১৭ সালে। এখনো সে নিষেধাজ্ঞা জারি আছে যুক্তরাষ্ট্রে। ট্রাম্পের সে সময়ে এমন সিদ্ধান্তে নিন্দার ঝড় বয়ে যায় বিশ্বজুড়ে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ