মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ফিলিস্তিন সম্পর্কে আয়াত-হাদিস বিভিন্ন ভাষায় অনুবাদের আহ্বান আল আকসা খতিবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআন ও হাদিসে ফিলিস্তিন বিষয়ে যেসব বর্ণনা এসেছে, তা নিজ নিজ ভাষায় অনুবাদের আহ্বান জানিয়েছেন আল আকসা মসজিদের খতিব শায়খ ইকরিমা সাবরি।

সম্প্রতি সপ্তাহের শুরুতে তুরস্কের ইস্তাম্বুলে আয়োজিত একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি আশা করি, কোরআন ও হাদিসে উল্লিখিত ফিলিস্তিন ও পুণ্যময় নগরী আল কুদস (জেরুজালেম) সম্পর্কিত ভাষ্য পাঠে মুসলিম জাতি সজাগ হয়ে উঠতে পারবে। এসব আয়াত ও হাদিসের পাঠ সর্বজনীন করতে বহুভাষায় অনুবাদ খুব জরুরি।’ একই সঙ্গে শায়খ সাবরি প্রচলিত ‘ইসরায়েলি বর্ণনা’ (ইহুদিদের বিকৃত বর্ণনা) থেকেও সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ‘ফিলিস্তিনকে শুধু ভালোবাসাই যথেষ্ট নয়, আমরা এমন সচেতনতা ও পরিকল্পনা প্রত্যাশা করি, যার মাধ্যমে মুসলিম জাতি যথাযথ পদক্ষেপ নিতে পারে। আমরা হাঁকডাক চাই না; আমরা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব মুসলিম উম্মাহর বিভেদহীন ঐক্য চাই।’ এ জন্য ফিলিস্তিন, আল কুদস ও আল আকসা ইস্যুকে একমাত্র ইস্যু হিসেবে গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সূত্র: ফিলিস্তিন আল ইয়াউম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ