সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রাসূল সা. এর সম্মান রক্ষা করবো: মুহিব্বুল হক গাছবাড়ী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাহাঙ্গীর রায়হান: ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় রাসূল সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ীর আহ্বানে সিলেটে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের সর্ববৃহৎ বিক্ষোভ সমাবেশ।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শহরে আসতে থাকে তৌহিদি জনতার ঢল। বাদ জোহর সমাবেশ শুরুর আগেই লোকে লোকারণ্য হয়ে ওঠে সিলেটে ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, সিটি পয়েন্ট, সুরমা পয়েন্ট, জিন্দাবাজারসহ আশপাশের এলাকাসমূহ।

মাওলানা আবুল হাসান ফয়সল, মাওলানা জুনাইদ কিয়ামপুরী, মুফতি রশিদ আহমদ, মাওলানা আহমদ সগীর ও মাওলানা নিয়ামত উল্লাহর যৌথ পরিচালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি করেন শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ী।

শায়খ গাছবাড়ী সভাপতির বক্তব্যে বলেন, ‘রাসূল সা. এর ব্যঙ্গচিত্র প্রকাশ করা হবে আর আমরা বসে থাকবো তা কখনো হতে পারে না, প্রয়োজনে আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু বিসর্জন দিয়ে হলেও রাসূল সা.-এর সম্মান সমুন্নত রাখার সর্বপ্রকার চেষ্টা চালিয়ে যাবো।’

সমাবেশে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস আলীম উদ্দিন দুর্লভপুরী, শায়খুল হাদিস  ‍নূরুল ইসলাম খান সুনামগঞ্জি, নাজিমে এদারা মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জি, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মাওলানা শেখ মহসিন আহমদ কৌড়িয়া, মাওলানা শায়েখ আব্দুল গফফার রায়পুরী, মাওলানা শামসুদ্দিন দুর্লভপুরী, মাওলানা মুফতি ওলিউর রহমান দারুস সালাম, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা হেলাল আহমদ হরিপুরী, মাওলানা ইউসুফ শামপুরী, মাওলানা আব্দুস সোবহান কাজিরবাজার,মাওলানা মুফতি রশীদ আহমদ মকবুল, মাওলানা মুফতি আবুল হাসান লামারগ্রাম, মাওলানা আব্দুল আজিজ, জামেয়া ফারুক্বিয়্যাহ,মাওলানা আব্দুল জব্বার লামনিগ্রাম, মাওলানা আব্দুস সালাম বাগরখালী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা নুরুল হক বিশ্বনাথী, মাওলানা আব্দুল মুছব্বির জকিগঞ্জি, মাওলানা হারুনুর রশীদ আল আজাদ, মাওলানা মুহিব্বুর রহমান মিঠিপুরী, মাওলানা সাইফুল্লাহ নয়াসড়ক, মাওলানা ফারুক à