মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

প্রাথমিক বিদ্যালয় খুলতে পারে ১৫ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৫ নভেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হতে পারে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) এ ব্যাপারে ইতোমধ্যে এক প্রকার সিদ্ধান্ত নিয়ে রেখেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই লক্ষ্যে ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ চলছে বলে জানা গেছে ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিদ্যালয় খোলা গেলে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের মৌলিক সক্ষমতা তৈরিতে ওই সংক্ষিপ্ত সিলেবাস শেষ করে পরবর্তী ক্লাসে তোলা হবে। ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়নে কাজ করছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। আর যদি সেটি সম্ভব না হয়, তাহলে নিজস্ব পদ্ধতিতে পঞ্চম শ্রেণিসহ সকল ক্লাসের সনদ বিতরণ করবে প্রতিষ্ঠানগুলো।

৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরির কাজ শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ পাঠ্য ও বিষয়গুলো যুক্ত করে শিক্ষার্থীদের পাঠগ্রহণের সক্ষমতা তৈরির লক্ষ্যে এ সিলেবাস তৈরি করা হচ্ছে। অনুমোদনের জন্য আগামী সপ্তাহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। নেপের মহাপরিচালক মো. শাহ আলম জানিয়েছেন এসব কথা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ১৫ নভেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয় খোলা হতে পারে। তখন সংক্ষিপ্ত সিলেবাসটি বাস্তবায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, বিদ্যালয় খোলা সম্ভব হলে যতদিন সময় পাওয়া যাবে সে ততদিনই পড়ানো হবে। এরপর শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে নেয়া হবে। সেই লক্ষ্যে ৩০ দিন ও ১৫ দিনের সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে রাখা হচ্ছে।

অবশ্য আগামী ১৫ নভেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, বিদ্যালয় খোলার ব্যাপারে আমাদের সব প্রস্তুতি রয়েছে। তবে সবকিছুই করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ