বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

সিলেটে বিক্ষোভের ডাক দিল মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবুল কাশেম অফিক
সিলেট প্রতিনিধি>

ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব নবী মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে সিলেটে আগামী ৪ নভেম্বর (বুধবার) দুপুর ২টা থেকে সিলেট কোর্টপয়েন্টে এক বিক্ষোভ সমাবেশের ঘোষণা করা হয়েছে।

জামেয়া দরগাহ সিলেটের শায়খুল হাদিস ও মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি এক ভিডিও বার্তায় বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন।

সিলেটের সর্বস্তরের নবী প্রেমিক তৌহিদী জনতার উদ্দেশে ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ করছি ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব নবী মুহাম্মদ সা. এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে বিশ্বের প্রায় ২শ’ কোটি মুসলমানের মনে আঘাত করেছে। তাদের মনে রক্তক্ষরণ করেছে। তারই প্রতিবাদে বাংলাদেশের আত্মাধিক নগরী, হযরত শাহ জালাল ও শাহ পরানসহ ৩৬০ আওলিয়ার স্মৃতিবিজরিত পূণ্যভূমি সিলেটে ব্যাপকভাবে বিক্ষোভ প্রদর্শনের লক্ষ্যে একটি প্রতিবাদ সমাবেশ করা সময়ের দাবি।

এরই পরিপ্রেক্ষিতে আমি সিলেটের সকল কওমি মাদরাসার মুহতামিম, বিভিন্ন ইসলামি ও রাজনৈতিক দল, ইমাম ও মুয়াজ্জিন সমিতির প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের সাথে পরামর্শক্রমে এই সিদ্ধান্তে উপনিত হয় যে, সিলেটে ব্যাপকভাবে বিক্ষোভ প্রদর্শনের লক্ষ্যে একটি প্রতিবাদ সমাবেশ করা প্রয়োজন। তাই আগামী ৪ নভেম্বর (বুধবার) দুপুর ২টা থেকে সিলেট কোর্টপয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সিলেটের মাদরাসার ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম ও খতিব নিজ নিজ মহল্লার মুসল্লিসহ সর্বস্তরের তৈহিদি জনতা বিক্ষোভ সমাবেশ উপস্থিত হওয়ার আহ্বান জানান জামেয়া দরগাহ সিলেটের শায়খুল হাদিস ও মুহতামিম মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ