মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

ইসলামের নবির অবমাননা খ্রিস্টানদেরও অবমাননা: ফরাসি আর্চবিশপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামের নবি হজরত মুহাম্মদ সা.-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে ধর্ম অবমাননার অধিকার কারো নেই বলে মন্তব্য করেছেন ফরাসি আর্চবিশপ রবার্ট লিগল। মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনো ধর্মকে অবমাননা ‘ঘৃণিত’ আর ‘গুরুতর’ বিষয় বলেও জানিয়েছেন এই ফরাসি আর্চবিশপ।

সম্প্রতি ফ্রান্সে শার্লি এবদো নামের একটি ম্যাগাজিনে মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের জেরে বিশ্বজুড়ে সৃষ্ট বিতর্কের মধ্যে ফ্রান্সের ব্লু রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে আর্চবিশপ রবার্ট লিগল এ কথা বলেন।

লিগল বলেন, ইসলামের নবীর ব্যঙ্গচিত্র মুসলিমদের পাশাপাশি খ্রিষ্ট অনুসারীদের জন্যও অবমাননাকর। যারা এসব কাজ করছে তাদের বিরত থাকা উচিত। আমরা এরই মধ্যে এর অশুভ পরিণতি দেখতে পাচ্ছি। ফরাসি এই আর্চবিশপ বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার কথা বলা হচ্ছে; কিন্তু তারও একটা সীমাবদ্ধতা আছে। আমাদের প্রত্যেকের উপলব্ধি করা দরকার, কোনো ধর্ম অবমাননার অধিকার কারো নেই।’

ফ্রান্সের নিস শহরের নত্রদেম গির্জায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনা মর্মান্তিক বলে আখ্যায়িত করে তার নিন্দা জানান লিগল। এ ছাড়া মহানবীর ব্যঙ্গচিত্র প্রকাশের বিরোধিতাও করেছেন তিনি। শার্লি এবদোর উসকানিমূলক সেই ব্যঙ্গচিত্র প্রকাশের পর তীব্র প্রতিবাদের মুখেও গত ২১ অক্টোবর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তার দেশে ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ হবে না বলে জানান। আনাদোলু এজেন্সি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ