মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের বাসাইলে গ্রাম্য সালিশ চলাকালে বীর মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে ১১ জনের নাম উল্লেখ করে বাসাইল থানায় মামলা করেন নিহতের ছেলে হাবিব খান। এদিন সন্ধ্যায় লিটন ও উজ্জ্বল নামে মামলার এজহারভুক্ত ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে, গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খার পরিবারের সঙ্গে পুকুরের মাছ নিয়ে কথা কাটাকাটি হয় প্রতিবেশী আবু খাঁ’র পরিবারের। বিষয়টি মীমাংসায় শুক্রবার বিকেলে শালিস বসে। এ সময় ফের বাকবিতণ্ডার এক পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খাঁ-কে পিটিয়ে ও গলাটিপে ধরে প্রতিপক্ষের লোকজন। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি।

দ্রুত তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনার অভিযুক্ত বেশ কয়েকজন পলাতক রয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ