মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

ভারত প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারত প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি। চীন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য প্রতিবেশী ভারতকে হুমকি আখ্যায়িত করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে দেশটিকে একটি ‘ফ্যাসিবাদী’ রাষ্ট্র বলেও মন্তব্য করেন তিনি।

জার্মানির সাপ্তাহিক ম্যাগাজিন ‘ডের স্পিগেল’কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ভারতে এখন উপমহাদেশের সবচেয়ে চরমপন্থি ও বর্ণবাদী সরকারশাসন। দেশটির সরকারের এমন কর্মকাণ্ডে এই অঞ্চলটি যে কোন সময়ে সহিংসতা ছড়িয়ে পড়তে পারার শঙ্কা প্রকাশ করেন তিনি।

ইমরান খান উল্লেখ করেন, ১৯২০ ও ১৯৩০-এর দশকে নাৎসি বাহিনীর মূল আদর্শে অনুপ্রাণিত তারা। ভারতের বর্তমান শাসনব্যবস্থা পুরো বিশ্বের জন্যই হুমকিস্বরুপ। সাক্ষাৎকারে মার্কিন নির্বাচন, কাশ্মীর নির্বাচনসহ নানা অমীমাংসিত ইস্যু তুলে ধরে যুক্তরাষ্ট্রের নিরপেক্ষ হস্তক্ষেপ কামনা করেন ইমরান খান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ