মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

নবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করায় ভারতে কংগ্রেস নেতাসহ মুসলিমদের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহানবি হযরত মুহাম্মদ সা.-কে বিদ্রূপ করে কার্টুন প্রকাশে সমর্থন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলামবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেসের এক বিধায়কসহ মুসলিমদের বিরুদ্ধে মামলা করেছে ভারতের ভূপাল পুলিশ।

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, বৃহস্পতিবার ভূপালের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদের নেতৃত্বে কয়েক হাজার বিক্ষোভকারী ইকবাল ময়দানে জমায়েত হয়। এসময় তারা ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন।

এ ঘটনায় কংগ্রেস বিধায়ক, কয়েকজন আলেম এবং ২ হাজার জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।এ ধরনের বিক্ষোভ বরদাশত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

বিক্ষোভের ভিডিও পোস্ট করে একটি টুইটবার্তায় শিবরাজ বলেন, মধ্যপ্রদেশ হল শান্তির দ্বীপ। যারা রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চান, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারার আওতায় মামলা রুজু করে ব্যবস্থা নেয়া হচ্ছে। যেই হোক না কেন, কোনো দোষী ছাড় পাবেন না।

মহানবীকে সা. নিয়ে বিদ্রূপাত্মক কার্টুনের জেরে মুসলিম বিশ্বসহ বিশ্বের অধিকাংশ দেশে যখন প্রতিবাদ ও ফ্রান্সের পণ্য বয়কটের ডাক জোরদার হচ্ছে, তখন ভারতে সামাজিকমাধ্যমের হ্যাশট্যাগে তার উল্টো চিত্রই দেখা যাচ্ছে। দেশটিতে টুইটারে ‘হ্যাশট্যাগ আইস্ট্যান্ড উইথ ফ্রান্স’ ও ‘উই স্ট্যান্ড উইথ ফ্রান্স’ সর্বোচ্চ ট্রেন্ড হিসেবে দেখা গেছে। হাজার হাজার ভারতীয় ফ্রান্সের সঙ্গে সংহতি প্রকাশ করে সামাজিকমাধ্যমে হ্যাশট্যাগ বার্তা দিয়েছেন।

বিজেপির পার্লামেন্ট সদস্য প্রভাষ সাহিব সিং এক টুইটবার্তায় বলেন, সহনশীলতাও ধর্মনিরপেক্ষা হওয়া উচিত। আমরা ফ্রান্সের সঙ্গে আছি। ভালো করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

পলাশ মন্ডল নামের এক টুইটার ব্যবহারকারী বলেন, ম্যাক্রন স্যারের প্রতি শ্রদ্ধা। পুরো ভারত আপনার সঙ্গে আছে। কেউ কেউ ম্যাক্রনকে ‘মানবতার সুরক্ষাকারী’ আখ্যা দিয়ে তাকে প্রশংসায়ও ভাসিয়েছেন। তারা বলেন, বিশ্বব্যাপী এমনটিই হওয়া উচিত।

সম্প্রতি ‘ইসলাম ধর্ম সঙ্কটে’ রয়েছে এমন মন্তব্য করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একই সঙ্গে মুসলমানদের বিচ্ছিন্নতাবাদী আখ্যা দেন ম্যাক্রোঁ। ইসলামি বিচ্ছিন্নতাবাদ কঠোর হস্তে দমনেরও ঘোষণা দেন তিনি।

কার্টুন প্রকাশে বন্ধের আহ্বানের বিষয়ে তিনি বলেন, কার্টুন প্রকাশনা তিনি বন্ধ করতে পারবেন না। কার্টুন প্রকাশ বন্ধ করাকে স্বাধীন মত প্রকাশের ওপর আঘাত বলে মন্তব্য করেন তিনি।

এ ঘটনার পরপরই ফ্রান্স এবং ম্যাক্রোঁর ধর্ম নিয়ে একের পর এক তীর্যক মন্তব্যে ক্ষোভে ফুসছে তুরস্ক, পাকিস্তান, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ। প্রতিবাদে বিভিন্নস্থানে ম্যাক্রোঁবিরোধী মিছিল করেছে মুসলমানরা।

তারপরও ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর বিরুদ্ধে কোন ব্যবস্থাও নেননি, নিজের অপরাধের জন্য ক্ষমা লজ্জিত নন বরং আরো উস্কানি দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এমন পরিস্থিতিতে শার্লি এবদোর কাণ্ডে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ