মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

সৌদি ব্যাংক নোটে কাশ্মির স্বাধীন রাষ্ট্র; ক্ষুব্ধ ভারত-পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদির কেন্দ্রীয় ব্যাংক একটি নতুন নোট ছেপেছে যার কারণে ভারত ও পাকিস্তান খুবই ক্ষুব্ধ হয়েছে। ভারত ও পাকিস্তান থেকে কাশ্মিরকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে ওই নোটে।

শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংক ওই নোট ছেপেছে এবং গত সপ্তাহে তা অবমুক্ত করা হয়। জি-২০ শীর্ষ সম্মেলন এবার সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে। সৌদি আরবের সভাপতিত্বকে স্মরণীয় করে রাখতে দেশটির অর্থ বিভাগ এই উদ্যোগ নিয়েছে।

নতুন নোটের একদিকে আছে রাজা সালমানের ছবি এবং জি-২০ সম্মেলনের লোগো আর অন্যদিকে বিশ্ব মানচিত্র রয়েছে। এই মানচিত্রে কাশ্মিরকে সম্পূর্ণভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি গিলগিট-বালতিস্তান ও আযাদ কাশ্মিরকে পাকিস্তান থেকে আলাদা করে দেখানো হয়েছে।

এ বিষয়ে ভারত সরকারের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, সৌদি আরবের পক্ষ থেকে ছাপনো ব্যাংক নোট নিয়ে নয়াদিল্লি মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে। এই উদ্বেগ জানানো হয়েছে ভারতে সৌদি দূতাবাস ও রিয়াদে ভারতীয় দূতাবাসের মাধ্যমে।

এদিকে, বিতর্কিত কাশ্মির অঞ্চলকে পাকিস্তানের মানচিত্র থেকে মুছে দেয়ার জন্য ইসলামাবাদের কর্মকর্তা দেশটির জন্য বড় রকমের অবজ্ঞা হিসেবে দেখছেন। সৌদি আরবকে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ