বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার এরদোগানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে ও গ্রিসে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের ইজমির শহরে কমপক্ষে অন্তত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০০ জনের বেশি। গতকাল শুক্রবার রাতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

এদিকে, শক্তিশালী ভূমিকম্পের হানায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি এক টুইট বার্তায় এ মন্তব্য করেছেন।

তিনি জানান, সমস্ত প্রাসঙ্গিক প্রতিষ্ঠান এবং মন্ত্রীদের সঙ্গে ঐ অঞ্চলে প্রয়োজনীয় কাজ শুরু করার পদক্ষেপ নিয়েছি।

ইজমির শহরের মেয়র জানিয়েছে ভূমিকম্পে তার শহরের অন্তত ২০টি বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। এদিকে একই ভূমিকম্পে কেঁপে উঠেছে গ্রিসের উত্তরাঞ্চল। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ