মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

ফরাসিদের শাস্তি দেওয়ার অধিকার রয়েছে মুসলমানদের: মাহাথির মোহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন যে অতীতের গণহত্যার দায়ে লাখ লাখ ফরাসিকে হত্যার অধিকার রয়েছে মুসলমানদের।

গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের গির্জায় হামলা চালিয়ে দুই নারীসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে টুইট বার্তায় এমন মন্তব্য করেন মাহাথির। ইসলাম ও মহানবী মুহাম্মদ সা. কে অপমান করার ঘটনায় ফ্রান্সের বিরুদ্ধে ফুঁসে উঠেছে মুসলিম বিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে ফ্রান্সের সমালোচনা।

মহানবীকে অপমান করার কথা উল্লেখ করে মাহাথির টুইট বার্তায় বলেন, আমি মত প্রকাশে স্বাধীনতায় বিশ্বাস করি তবে এটি কাওকে অপমান করে নয়। মাহাথির বলেন, অতীতেও উপনিবেশ তৈরির সময় ফ্রান্স লাখ লাখ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, যার মধ্যে বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষ ছিলেন। তাই ফ্রান্সের লাখ লাখ মানুষকে হত্যা করার অধিকার রয়েছে মুসলিমদের।

আরেকটি টুইটে মালয়েশিয়ার সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, মুসলিমরা ‘চোখের বদলে চোখ’ নীতিতে বিশ্বাস করেন না। তাই ফ্রান্সের মানুষের প্রতি এখনও কোনও প্রতিশোধ নেয়া হয়নি।

গত ১৬ অক্টোবর প্যারিসের রাস্তায় শিক্ষক স্যামুয়েল প্যাটিকে মাহনবিকে অবমাননা করায় ‘আল্লাহু আকবর’ বলে হত্যা করেছিল এক তরুণ। ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।

এই হত্যাকাণ্ডের পর ফ্রান্সের প্রেসিডেন্ট বলেছেন যে, স্যামুয়েল পাটি নামের ওই শিক্ষককে খুন করার কারণ ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যত কেড়ে নিতে চায়, কিন্তু ফ্রান্স কার্টুন প্রদর্শন বন্ধ করবে না। ধর্ম হিসেবে ইসলাম আজ বিশ্বজুড়ে সংকটে রয়েছে।এ ঘটনায় মুসলিম বিশ্বে ক্ষোভের ঝড় ওঠে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ সমাবেশ হচ্ছে। এমনকি ফ্রান্সের পণ্য বর্জনের ডাক দিয়েছে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ