মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’ আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের সময় জানালো ইরান দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩২ কোটি ৮২ লাখ: তথ্যপ্রযুক্তি মন্ত্রী আস্থাহীনতায় বিপাকে, ১০ হাজার কোটি তারল্য সহায়তা চায় ইসলামী ব্যাংক

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মায় নাব্য সংকটে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ১১ দিন বন্ধ থাকার পর বিকল্প চ্যানেলে সীমিত পরিসরে ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার ভোর ৬টায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে যায় ফেরি কিশোরী ও কাকলি।

ফেরিগুলো পদ্মা নদীর লৌহজং পয়েন্ট হয়ে পদ্মা সেতুর ৩৭-৩৮নং পিয়ারের মাঝ দিয়ে চলাচল করবে। ড্রেজিংয়ের সাহায্যে এই চ্যানেলটি নতুন করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়। তবে বহরে থাকা সবগুলো ফেরি এখনোই সচল হচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মুহা. ফয়সাল জানান, রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে ফেরি কুমিল্লা কাঁঠালবাড়ির উদ্দেশে ছাড়া হলে ফেরিটি নির্বিঘ্নে পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়। তাই আজ সকাল থেকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। তবে এখন ছোট ও মাঝারি আকারের ফেরি সীমিত পরিসরে চলবে। রাতের বেলা ফেরি বন্ধ থাকবে।

এদিকে ফেরি চলাচল শুরু হওয়ায় এই নৌরুটে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ