বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

ফ্রান্সে মুহাম্মদ সা. এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের নিন্দা সমমনা ইসলামী দলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি ফ্রান্সের মন্টোপলিস ও ত্বলুসে শহরের দুটি সরকারী ভবনে রাষ্ট্রীয়ভাবে মহানবি হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমমনা ইসলামী দলসমূহ।

আজ রোববার (২৫ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সমমনা ইসলামী দলসমূহের নেতৃবৃন্দ বলেন, ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবি সা. কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। গত ২১ অক্টোবর ফ্রান্সের দক্ষিনাঞ্চলীয় মন্টোপলিস ও ত্বলুস শহরের দুটি সরকারী ভবনে পুলিশী পাহাড়ায় মহানবি হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গ কার্টুণ প্রদর্শন করা হয়েছে। ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি হেবদোতে ২০১৫ সালে এসব অবমাননাকর কার্টুন প্রকাশতি হয়েছিলো। তখন সারা দুনিয়ার মুসলমানরা বিক্ষোভে করেছিলো।

বর্তমানে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে ইসলাম বিদ্বেষ ছড়ানো হচ্ছে তার অন্যতম প্রমান হচ্ছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইনামুয়েল ম্যাক্রনের ইসলাম বিদ্বেষী বক্তব্য। ‘ইসলাম নিয়ে বিশ্ব সংকটে আছে’ ম্যাক্রনের এ বিতর্কিত ও ইসলাম বিদ্বেষী বক্তব্যের পর সরকারী ভবনে মহানবি হজরত মুহাম্মদ সা. এর অবমাননাকর ব্যঙ্গ কার্টুন প্রদর্শন একই সূত্রে গাঁথা। ফ্রান্সের এ ইসলাম বিদ্বেষ ও মহানবি সা. এর অবমাননায় বিশ্বের দুইশত কোটি মুসলমান ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্স এহেন জঘন্য কর্মকান্ড বন্ধ করতে বাধ্য করতে হবে।

রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সে ইসলাম ও মহানবি সা. এর অবমাননার প্রতিবাদ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে সারা দুনিয়ার মুসলমানরা রাজপথে নেমে আসবে। ইতোমধ্যেই ফ্রান্সের পণ্য বয়কট শুরু হয়েছে, এ বর্জন আরো তীব্র হবে। ইসলাম ও মহানবি সা. এর অবমাননা কোনভাবেই একজন মুসলমানের পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়। রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সে মহানবি সা. ও ইসলামের অবমাননার প্রতিবাদে বাংলাদেশের তাওহিদী জনতার পক্ষে সমমনা দলসমূহের পক্ষ থেকে অচিরেই কঠিন আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ ফ্রান্সের মন্টোপলিস ও ত্বলুস শহরের দুটি সরকারী ভবনে মহানবি হজরত মুহাম্মদ সা. এর ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের বিরুদ্ধে বাংলাদেশসহ মুসলিম বিশ্বকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সরকারের কাছে প্রতিবাদলিপি প্রেরণের দাবী জানান এবং বিশ্ব মুসলিমকে এসব ইসলাম বিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিবৃতি প্রদানকারীগণ হলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ্জী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. মোহাম্মদ ঈশা সাহেদী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি মাওলানা আবদুল্লাহ মুহাম্মদ হাসান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ