মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

ব্যারিস্টার রফিক উল হকের প্রথম জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্বজনসহ রাজনীতিবিদ, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

শনিবার সকাল সাড়ে ৮টায় তার মৃত্যুর পরপরই হাসপাতালে ভিড় করেন স্বজনরা।

তাকে শেষবারের মতো দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জীবনের প্রতিটি সময় তিনি আইনি সেবায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন।

ব্যারিস্টার রফিক উল হক ১৫ অক্টোবর আদ দ্বীন হাসপাতালে ভর্তি হন। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিন দিন ধরে তিনি আইসিইউতে ছিলেন। জোহরের আগ পর্যন্ত তার মরদেহ রাখা হবে পল্টনের বাসায়। পরে বায়তুল মোকাররমে দ্বিতীয় ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তৃতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ