মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান হত্যার ঘটনায় মূল আসামি শনাক্ত হয়েছে। খুব শিগগিরই তাঁকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো অপরাধী অপরাধ করে পার পাচ্ছে না। তাদের আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়।’

অপরাধের সঙ্গে পুলিশের জড়িয়ে পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে; তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। কোনো নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। পুলিশের আধুনিকায়নের জন্য যা যা করা দরকার, তা করা হচ্ছে।’

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। টাঙ্গাইলের ঘাটাইলে নির্ধারিত অনুষ্ঠানে যাওয়ার সময় তিনি সার্কিট হাউজে অবস্থান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন, আতাউর রহমান খান, তানভীর হাসান ছোট মনির ও মোহাম্মদ হাছান ইমাম খাঁন সোহেল হাজারী ও টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ