মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

ভূমিকম্পে কেঁপে উঠলে যুক্তরাষ্ট্র, সতর্কতা সুনামির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূল। এ অবস্থায় ক্ষয়ক্ষতি এড়াতে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে রুশ গণমাধ্যম আরটি জানায়, সোমবার (১৯ অক্টোবর) আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জের দক্ষিণে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরপরই আশপাশের এলাকা কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যান সাধারণ মানুষ। যদিও এখন পর্যন্ত কারো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্র থেকে বলা হয়, জলোচ্ছ্বাসের আশঙ্কায় স্যান্ড পয়েন্ট, কোল্ড-বে এবং কোডিয়াকে তাৎক্ষণিক সতর্কতা জারি করা হয়েছে। আক্রান্ত অঞ্চলে অবস্থানরতদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ভূ-গঠনগত দিক থেকে ১৮৬৭ সালে রুশ প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্রের কিনে নেওয়া আলাস্কার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার' এলাকায়। এ অঞ্চলে ১৯৬৪ সালে ৯ দশমিক ২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড মাত্রার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ