মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১ মধ্যরাতের মধ্যে ঢাকাসহ ২০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

খালেদা জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী রাখা হয়েছে: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকারের কারচুপির মুখোশ উন্মোচন করতেই বিএনপি নির্বাচনে গেছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এতে প্রমাণিত হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই কোনো মধ্যবর্তী নির্বাচন নয়, ২০১৮ সালের জাতীয় নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচন চায় বিএনপি।

আজ রোববার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো উপ-নির্বাচনেও ত্রাসের রাজত্ব ও কারচুপির আশ্রয় নেয়া হয়েছে। ফলাফল বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান তিনি। এই দাবিতে আগামি ১৯ অক্টোবর রোববার জেলা ও মহানগরে এবং ২০ অক্টোবর সোমবার থানা ও ইউনিয়ন পর্যায়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি'র মহাসচিব।

বেগম খালেদা জিয়া মুক্ত নন, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, জেলখানায় থাকা আর বাসায় থাকার মধ্যে একটিই পার্থক্য যে তিনি ঘরোয়া পরিবেশে থাকতে পারছেন। এর বেশি কিছু নয়। আসলে তিনি গৃহ অন্তরীন।

বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থা ভালো নয় বলে জানান মির্জা ফখরুল। কোভিড পরিস্থিতিসহ পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পেতে সমস্যা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ