বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

সুষ্ঠু আন্দোলনের ভাষা বুঝতে অক্ষম হলে বাঁকা পথে হাঁটতে বাধ্য হবো: মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুষ্ঠ আন্দোলনের ভাষা বুঝতে সরকার যদি অক্ষম হয় তবে আমরা বাঁকা পথে হাঁটতে বাধ্য হবো বলে সরকারকে হুশিয়ারি দিয়েছেন মাওলানা মামুনুল হক।

আজ ( শুক্রবার) ১৬ অক্টোবর বায়তুল মোকাররমে সমমনা ইসলামি দল আয়োজিত বিক্ষোভ সমাবেশ পূর্ব বক্তব্যে মাওলানা মামুনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, ধর্ষণের বিরুদ্ধে কার্যকারী আইন দ্রুত বাস্তবায়ন করতে হবে। ধর্ষণের সহায়ক সমস্ত অশ্লীলতা নিষিদ্ধ করতে হবে।ধর্মের উপর বা ধর্মীয় বিধানের উপর আঘাত আর মেনে নেয়া হবে না। আমাদের সহ্য সীমা অতিক্রম হয়ে গেছে। টিভির পর্দায় নোংরা মানসিকতার প্রচার আর দেখতে চাই না আমরা।

তিনি আরও বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ট বাংলাদেশে ইসলামী সাংস্কৃতি চলবে। স্বাধীনতার দোহাই দিয়ে অপসাংস্কৃতি মেনে নেয়া হবে না।নারীদের অশ্লিল পোষাকে বিজ্ঞাপনের বস্তু বানানো চলবে না। সরকারি আদেশে সিনেমা হল চালু করে দেয়া হয়, অথচ ওয়াজ মাহফিলের ক্ষেত্রে প্রশাসনের অনুমতি মিলে না। উল্টো মাহফিলগুলো বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। এসমস্ত পরিকল্পিত ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য তৌহিদী জনতা সর্বদা প্রস্তুত। প্রশাসন সব ইস্যুতে নীরব থাকলে চলবে না। তাদের কার্যকারী পদক্ষেপ গ্রহণে বিলম্ব মেনে নেয়া হবে না।

বিস্তারিত আসছে...

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ