বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

সিলেটে ছাত্রাবাসে ধর্ষণ: ৫ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় প্রধান আসামি সাইফুর রহমানসহ ৪ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

গতকাল সোমবার কলেজ কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

ছাত্রত্ব ও সনদ বাতিল হওয়া অন্যান্যরা হলেন- শাহ মাহবুবুর রহমান রনি, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।

২৫ সেপ্টেম্বর রাতে এম সি কলেজ ছাত্রাবাসে গৃহবধু গণধর্ষণের শিকার হন। এই ঘটনায় পরের দিন নির্যাতিতার স্বামী শাহপরান থানায় ছাত্রলীগের সাইফুর রহমান, তারেক, শাহ রনি, রবিউল, মাহফুজুর রহমান মাসুমের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পুলিশ ও র‍্যাব এজহারভুক্ত ছয় আসামিসহ ৮ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর তাদের কারাগারে পাঠানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ