বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় দৃষ্টান্ত স্থাপন করেছে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের উন্নয়ন করাই সরকারের লক্ষ্য।

আজ (মঙ্গলবার) ১৩ অক্টোবর সকালে গণভবন থেকে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভার্চুয়াল আয়োজনে তিনি বলেন, প্রকৃতি রক্ষা করেই দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা থাকতে হবে। একে তো করোনা মহামারি, তারওপর এ বছর একের পর এক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছে বাংলাদেশ।

গত মে মাসের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পান এ দেশের ক্ষতি হয়েছে এক হাজার ১০০ কোটি টাকা, মারা গেছেন ১৬ জন। এ ছাড়া ৫ দফায় বন্যায় ৩৪ জেলা প্লাবিত হয়ে ক্ষতির মুখে পড়ে বসতবাড়িসহ ফসলের মাঠ, প্রাণহানি ঘটে ৪১ জনের। এ বছর এমন বাস্তবতার মধ্যেই আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে বাংলাদেশে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠান থেকেই অনলাইনে দুর্যোগ সহনীয় নবনির্মিত ১৭ হাজার পাঁচটি বাসগৃহ উদ্বোধন ও চাবি হস্তান্তর এবং দুর্যোগ প্রস্তুতির জন্য ১৮ হাজার ৫০৫ জন নারী স্বেচ্ছাসেবকদের জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করেন প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, অতীতের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বর্তমানে কাজ করা হচ্ছে বলেই এখন প্রাণহানির পাশাপাশি ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে।

প্রকৃতির ভারসাম্য রক্ষা করেই দেশের সামগ্রিক উন্নয়ন করতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, নদী খাল ধ্বংস করে কোনো কাজ করা যাবে না। প্রধানমন্ত্রী বলেন, রাস্তাঘাট যাই করি না কেন, আমি অনুরোধ করব নদ-নদী এগুলো যেন বাধাগ্রস্ত না হয়। জমির লোভে এসব বন্ধ করলে আমাদের ক্ষতি।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ