মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

নুরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ৪ নভেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুরসহ  ছয় জনের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪ নভেম্বর  দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া প্রতিবেদনে জন্য নতুন এ দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক স্বপন এ তথ্য জানিয়েছেন।

এর আগে ঢাবি ছাত্রী ধর্ষণের মামলায় সাবেক ভিপি নুরের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই নেতাকে রোববার (১১ অক্টোবর) রাতে গ্রেফতার করে পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা ও যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, সাইফুলকে রাজধানীর আজিমপুর ও নাজমুলকে মগবাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

কোতোয়ালি থানায় করা ধর্ষণ-অপহরণের অভিযোগে গত ২১ সেপ্টেম্বর সাবেক ভিপি নুরসহ ছয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ রোববার তাদের চার নেতাকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করে। এই চার নেতার মধ্যে সাইফুল ও নাজমুলও আছেন। অপর দুই নেতা হলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মুহা. সোহরাব হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ