বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

শপথ নিলেন এমপি নুরুজ্জামান বিশ্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোরিয়া) আসনের উপনির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী মো. নুরুজ্জামান বিশ্বাস।

বুধবার (৭ অক্টোবর) সংসদে তিনি শপথগ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

গেল ২৬ সেপ্টেম্বর শপথ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নুরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীকে দুই লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হন।

নুরুজ্জামান বিশ্বাসের বিপরিতে বিএনপির প্রার্থী ছিলেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি পেয়েছিলেন পাঁচ হাজার ৫৭৬ ভোট।

এদিকে লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছিলেন তিন হাজার ৭৪ ভোট। দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮১ হাজার ১১২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ