বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই বিজয়ে কওমী ক্যানভাস: এক নজরে আলেম সমাজের অবদান মারকাযুল ফাতাওয়ায় চলছে প্রাচীন আরবি পাণ্ডুলিপি গবেষণার বিশেষ কর্মশালা আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, কাঁচামরিচ এল ২৬ টন   শিক্ষা সহায়তায় মহারাষ্ট্র জমিয়তের বড় উদ্যোগ, বৃত্তি পাচ্ছে অমুসলিমরাও গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত

বরিশালে ৫ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় খেলার কথা বলে পাঁচ বছরের শিশুকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এ ঘটনায় চার শিশুকে আটক করেছে।

মঙ্গলবার রাতে ওই শিশুর বাবা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করেন। এর আগে রোববার বিকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রুনসী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ওই চার শিশুকে আটক করে। অভিযুক্ত চার শিশুরই বয়স ৯ থেকে ১০ বছরের মধ্যে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, খেলার কথা বলে গত রোববার বিকালে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে শিশুটিকে ওই চার শিশু ধর্ষণ করে।

সোমবার রাত থেকে শিশুটি অসুস্থ হলে মঙ্গলবার সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন জুঁই জানান, মঙ্গলবার সকালে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। শিশুটির অবস্থা ও কথা বলে ধর্ষণের সন্দেহ হলে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ