মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৩ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

শান্তি আলোচনার মধ্যেই কাতার সফরে আফগান প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় চলছে আফগান শান্তি আলোচনা। আর এ সময়েই কাতারের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে দেশটি সফরে গিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি।

তবে দেশটির রাজধানী দোহায় চলমান শান্তি আলোচনায় যোগ দিবেন না তিনি, বরং; শান্তি আলোচনায় অংশগ্রহণরত আফগান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

আশরাফ গনির একজন ঘনিষ্ঠ সহযোগী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গনি ও তার সফরসঙ্গীরা সোমবার কাতার যাওয়ার আগে প্রথমে কুয়েত নামেন, সেখানে কুয়েতের প্রয়াত আমির শেখ সাবাহ আল আহমদ আল জাবের আল সাবাহর কুলখানিতে উপস্থিত থাকবেন তারা।

আফগানিস্তান ও কাতারের মিত্রতা দৃঢ় করতে ও বিভিন্ন ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে আলোচনার জন্য বেশ কয়েকটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছে, বলেছেন ওই কর্মকর্তা।

চলমান শান্তি আলোচনা তদারককারী একজন জ্যৈষ্ঠ পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, আফগানিস্তানে সহিংসতা না কমায় ও তালেবানরা নিরপরাধ বেসামরিকদের হত্যা অব্যাহত রাখায় দোহায় প্রেসিডেন্ট গনি গোষ্ঠীটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন না।

গত মাস থেকে আফগানিস্তানের সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা শুরু হয়েছে। আফগানিস্তানে সহিংসতা হ্রাস ও সম্ভাব্য ক্ষমতা-অংশীদারিত্ব চুক্তির মাধ্যমে সহিংসতা অবসানের লক্ষে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। কিন্তু আলোচনায় অগ্রগতি বিভিন্ন কারণে বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন কূটনীতিকরা। সূত্র: রয়টার্স

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ