বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিশুস্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, ডিসেম্বরে চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল দাবি-দাওয়ার টানাপোড়েন শেষে নতুন মজুরি কাঠামোতে পোশাকশ্রমিকরা বাংলাদেশের মানুষ ফ্যাসিস্টদের আর কখনো স্থান দেবে না: প্রতিমন্ত্রী জানুয়ারিতে চালু হচ্ছে খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন একনেক সভা আজ, উঠছে ১২ প্রকল্প ২৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ইসলামিক ব্যাংকিংয়ের জন্য পৃথক আইন ও গাইডলাইন হচ্ছে শত কোটি টাকা ব্যয়ে ১০ তলার ইসলামিক কমপ্লেক্স হচ্ছে পাগলা মসজিদ ৬৩৬ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ার নিন্দা মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো: ন্যূনতম ১৭ হাজার টাকা

সরকার-বিএনপি দু’জনেই করোনায় আক্রান্ত: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং রাজপথের বিরোধী দল বিএনপি— উভয়েই করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ।

আজ শুক্রবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার ও বিএনপি দু’জনেই বর্তমানে করোনায় আক্রান্ত। সরকার করোনায় আক্রান্ত ধর্ষণ আর দুর্নীতিতে। আর বিএনপি করোনায় আক্রান্ত মাজাভাঙা রাজনীতিতে। এই করোনা থেকে সবাইকে বের হয়ে আসতে হবে।

এসময় ‘করোনা থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, সরকারকে ধর্ষণ আর দুর্নীতি বন্ধ করতে হবে। অন্যদিকে বিএনপিকেও মাজাভাঙা রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে এ দেশের ভবিষ্যত অন্ধকার। দেশের মানুষ নিরাপদে থাকতে পারছে না।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে যেভাবে ধর্ষণ আর গণধর্ষণ করছে ছাত্রলীগের ছেলেরা, তাতে এ দেশের মা-বোনেরা আর শান্তিতে থাকতে পারছে না। কোথাও শান্তিতে বের হবে, তারও উপায় নাই। অন্যদিকে দুর্নীতি যেভাবে ছড়িয়েছে তাতে সাধারণ মানুষের আর বাঁচার উপায় নাই। দেশে সুশাসন নেই। সুশাসন থাকলে ছাত্রলীগ এভাবে যেখানে সেখানে ধর্ষণ করতে পারত না।

সরকারপ্রধানের উদ্দেশে তিনি বলেন, এনাফ ইজ এনাফ। আর না। এবার ক্ষমতা ছাড়েন। অনেক হয়েছে। এভাবে দেশ চলতে পারে না। কোথাও কেউ শান্তিতে নেই। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে মূলত বঙ্গবন্ধুকেই অপমান করছে সরকার। কারণ বঙ্গবন্ধু চেয়েছিলেন ক্ষমতা সবসময় জনগণের হাতে ন্যাস্ত থাকবে। বঙ্গবন্ধু শোষণবিহীন সমাজ ব্যবস্থার জন্য লড়াই করেছেন।

পেঁয়াজ নিয়ে অস্থিরতার প্রসঙ্গ টেনে ডা. জাফরুল্লাহ বলেন, পেঁয়াজ নিয়ে তেলেসমাতি খেলছে সরকার। আগেই ব্যবস্থা নিলে এরকম পেঁয়াজকাণ্ড হতো না। ভারত নীতি পরিহার করতে হবে। নিজের উৎপাদন বাড়ানো ও অন্যান্য দেশের পেঁয়াজ আনতে হবে। তাহলে ভারতও এভাবে খেলতে পারবে না। প্রত্যেক বাসাবাড়িতে বৃদ্ধ মা-বাবার জন্য আলাদা কক্ষ তৈরি করতে সরকারি আদেশ জারিরও দাবি জানান গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ