সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


বাবরি মসজিদ মামলার রায়: ভারতে মুসলিমদের বঞ্চিতবোধ বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বাবরি মসজিদ মামলায় তিন দশক ধরে চললো তদন্ত, সাক্ষ্য দিলেন ৮৫০ জন ব্যক্তি, ৭ হাজারের বেশি ডকুমেন্ট, ছবি ও ভিডিওটেপ; এতো কিছুর পরও কোনো অপরাধীকে খুঁজে পেলো না ভারতের আদালত; অযোধ্যায় ষোড়শ শতকের বাবরি মসজিদ যেনো ধসে পড়েছে এমনি এমনি।

এলকে আদভানিসহ বেশ কয়েকজন বিজেপি নেতা এই বাবরি মসজিদ ধ্বংসের মামলার আসামী ছিলেন। সম্প্রতি এ রকম ৩২ জন আসামীকে খালাস দিয়েছে ভারতের আদালত। তারা দাবি করেছে, বাবরি মসজিদে হামলার ঘটনা ঘটিয়েছে ‘অচিহ্নিত আততায়ীর’ দল, এবং এই ঘটনা পরিকল্পিত ছিলো না।

অথচ অসংখ্য প্রত্যক্ষদর্শী আদালতে দাবি করেছেন যে, তারা স্থানীয় পুলিশ ও রাজনৈতিক নেতৃত্বে বাবরি মসজিদে হামলা করতে দেখেছেন, এবং এই ঘটনার দেখেছেন আরো হাজার হাজার লোক। তারপরও আদালত বলছে- এই ঘটনা পরিকল্পিত নয়; যেনো অপরিকল্পিতভাবে কাউকে খুন করলে, তা আর খুন থাকে না।

গত বছর ভারতের সুপ্রিম কোর্ট বলেছিলো বাবরি মসজিদের বিষয়টি ‘পরিকল্পিত ঘটনা’ এবং এটি ‘আইনের শাসনের গুরুতর লঙ্ঘন’।

সাধারণ দৃষ্টিকে ভারতের আদালতের এই রায়টিকে দেশটির বিশৃঙ্খলাপূর্ণ ও আস্থাহীণ বিচারব্যবস্থার প্রতি আরো একটি অভিযোগ হিসেবে দেখা হচ্ছে। বহু লোক মনে করেন এই রায়টি ভারতের বিচারব্যবস্থার এমন ক্ষতি করলো যা কখনোই সংশোধনযোগ্য নয়। একই সাথে প্রমাণিত হলো বিচারব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপের নোংরা সত্য।

আরো স্পষ্ট করে এ কথা বলা যায় যে ভারতের ২০০ মিলিয়ন মুসলিম জনসংখ্যা এই রায়কে মূলধারার ভারতীয় সমাজ থেকে তাদেরকে আলাদা করে দেওয়ার উদ্যোগ হিসেবে দেখছেন। নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী বিজেপি সরকারের নীতি মুসলিমদের ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বেশি কোণঠাসা করে দিয়েছে। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর ভারতকে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রিক দেশ ও বহুত্ববাদী দেশ হিসেবে অভিহিত করা হতো; কিন্তু ভারত আর সেই প্রশংসার যোগ্য আছে কি না তা নিয়ে যৌক্তিক ও জোরালো প্রশ্ন উঠছে।

ভারতে প্রতি বছর গরুর মাংস খাওয়ার কারণে বা এই অভিযোগে বহু মুসলিমকে হত্যা করা হয়। সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা এই সত্য সম্পর্কে স্পষ্টত অবগত। মোদির সরকার প্রতিবেশি দেশের অমুসলিম নাগরিকদের সুবিধা দিতে তার দেশের নাগরিকত্ব আইন সংশোধন করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মিরের স্বাধিকার রোহিত করার মতো বিশ্বজুড়ে সমালোচিত পদক্ষেপও নিয়েছে ভারত সরকার। যা দেশটিতে মুসলিমদের ক্রমেই কোণঠাসা করে দিয়েছে।

চলতি বছর ভারতের করোনাভাইরাস ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিলো মুসলিমদের উপর। দিল্লিতে একটি ধর্মীয় আয়োজনে à¦