বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ তেল, গ্যাস, সার, বিদ্যুতে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা ডেপুটি স্পিকারের নেতৃত্বে চীন সফরে যাচ্ছেন ৪ এমপি সৎ ও আদর্শবান ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করুন: পীর সাহেব চরমোনাই ইসলামী ব্যাংক, জামায়াতে ইসলামী কোনোটাই ইসলাম নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মুন্সীগঞ্জে ইমামদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভা জেনারেল শিক্ষার্থীদের জন্য আস-সুন্নাহর ৬ মাসের ইসলামিক স্টাডিজ কোর্স সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের অপচেষ্টা বিএসএফের আমরা কেন মওদুদি সাহেবের বিরোধিতা করি-১

বাবরি মসজিদ ধ্বংস মামলার রায় হতাশাজনক: দেওবন্দ মুহতামিম মুফতি নোমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাবরি মসজিদ ধ্বংস মামলায় সিবিআই আদালতের রায় হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি। সহমত পোষণ করেছেন ভারতের শীর্ষ উলামায়ে কেরাম।

গতকাল (৩০ সেপ্টেম্বর) বুধবার এক প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। এতে উপস্থিত ছিলেন, মুসলিম ল’ বোর্ড ও শরিয়া ফতোয়া বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে দারুল উলূম দেওবন্দ এর মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি বলেছেন, ‘১৯৯২ সালে মসজিদ ধ্বংস ছিলো অবৈধ। এমন একটি কথা বাবরি মসজিদের রায় চলাকালীন দেশটির সর্বোচ্চ আদালত স্বীকার করে নিয়েছিল। তাছাড়া ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বিশ্ববাসী বাবরি মসজিদ ভাঙ্গার দৃশ্য প্রত্যক্ষ করেছিল, তবুও দুর্ভাগ্যজনক যে ‘সব আসামি খালাস’ এ জাতীয় একটি সিদ্ধান্ত নেওয়া হলো। আদালতের এ সিদ্ধান্তে আমরা হতাশ।’

তিনি বলেন, ‘দিনের আলোর মতো পরিস্কার একটি বিষয়ে সঠিক রায় দিয়ে আমাদের দেশের আদালতকে বিশ্বের সামনে আইকন হিসেব উপস্থাপিত হওয়ার সুযোগ ছিলো। এমনকি প্রয়োজনও ছিলো এটা । কিন্তু দুর্ভাগ্যবশত তারা সে প্রমাণ বিশ্ববাসীর সামনে দেখাতে পারলেন না।’

সূত্র: ইসলামিক মিডিয়া ডিবিডি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ